রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিকস প্রতিযোগিতা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে মঙ্গলবার জেলা পর্যায়ে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরসহ নয়টি উপজেলা থেকে আসা চার শতাধিক শিক্ষার্থী ৩২টি ইভেন্টে অংশ নেন। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য  র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। 

স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, পুরো স্টেডিয়ামজুড়ে কোমলমতি শিক্ষার্থীদের দৌঁড়ঝাপ। কেউ এ দৌঁড়, কেউ ভারি গোলক নিক্ষেপ, ভারি আকারের চাক্কি ছুড়ে মারায় ব্যস্ত। কেউবা অংশ নিচ্ছেন হাইজাম্প লংজাম্প এর মতো প্রতিযোগিতায়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে দৌঁড়ে অংশ নেওয়া  শান্তা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি দৌঁড়, ভারি গোলকসহ বেশ কয়েকটি খেলায় অংশগ্রহন করেছি। আমরা চাই পড়ালেখার পাশাপাশি  অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা সব সময় চালু থাকুক।’

আসাদুজ্জামান নূর নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা চাই এমন আয়োজন যেন সবসময় হয়। এতে আমরা যারা স্কুল শিক্ষার্থী আছি তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করতে পারবো। আমরা আশা করি এর মধ্য দিয়ে আগামীতে ভালো মানের খেলোয়াড় বেরিয়ে আসবে।’জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে এখান থেকে জেলা পর্যায়ে বাছাই করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করার।  আমরা আশা করি এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বের হয়ে আসবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘বাংলাদেশ অ্যাথলেটিকস্ ফেডারেশনের পৃষ্টপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা এবং জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি আগামীতেও এমন আয়োজন থাকবে। অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় এমনও কিছু খেলা রয়েছে যেগুলো দিন দিন হারিয়ে যেতে বসেছিল। এ প্রতিযোগিতার মধ্যদিয়ে সেগুলোর পুনরোদ্ধার করতে পারলে অনুষ্ঠানের সার্থকতা পাওয়া যাবে।’  

র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, ‘খেলাধুলার প্রতি শেখ কামালের অবদান ছিল অবিস্মরণীয়। আমরা আশা করি শেখ কামালের আর্দশকে ধারণ করে তরুণ সমাজ মাদক থেকে সরে আসবে। এই আযোজনের মধ্যদিয়ে একদিন ক্রীড়ার ক্ষেত্রে দেশের মুখ উজ্জল করবে তরুণেরা। একদিন অলিম্পিক খেলাতেও দেশের হয়ে এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেমেয়েরা অংশ নিতে পারবে এ আশা করছি।’

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit