মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

কোনো জিনিস হারিয়ে গেলে যা পড়তে হয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : বিভিন্ন সময় আমাদের মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায়। এমন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহতায়ালার কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ সুরা আল বাকারা : ৪৫

তাই কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত (নফল) নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করা কর্তব্য। হজরত হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) বর্ণনা করেছেন, হজরত রাসুলুল্লাহ (সা.) যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুনানে আবু দাউদ : ১৩১৯ তা ছাড়া কোনো জিনিস হারিয়ে গেলে একটি দোয়া পড়তে বলা হয়েছে। দোয়াটি হলো

উচ্চারণ : ইয়া হাদিয়াদ দালাল, ওয়া রাদ্দাদ দাল্লাত; উরদুদ আলাইয়া দাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আতায়িকা ও ফাদলিক।

অর্থ : হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার উসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ।

হাদিস : হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, কারও কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর দুই রাকাত নামাজ পড়ে এবং তাশাহহুদ পড়ার পর উল্লিখিত দোয়াটি পাঠ করে। বায়হাকি

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit