সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সিদ্ধার্থ-কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : হজে কারও প্রশংসা করেন না কঙ্গনা রণৌত। সবসময় অন্যের নামে প্রকাশ্যে বদনাম করা তার কাজ। তবে অবাক করা ব্যাপার হলো, এবার সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রশংসা করলেন তিনি। আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেরাজস্থানের মরু শহর জয়সলমীরের বিলাসবহুল সূর্যগঢ় প্যালেসে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরি শেয়ার করেছেন কঙ্গনা। এই স্টোরিতে সিদ্ধার্থ আর কিয়ারার এক মিষ্টি ভিডিও পোস্ট করেছেন তিনি। আর তাদের নিখাদ ভালোবাসার প্রশংসা করেছেন। কঙ্গনা সিদ্ধার্থ-কিয়ারার উদ্দেশ্যে লিখেছেন, ‘এই জুটি খুবই আদুরে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ রকম খাঁটি ভালোবাসা আমরা খুব কমই দেখতে পাই। দুজনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে।’এই পোস্ট তিনি সিদ্ধার্থ আর কিয়ারাকে ট্যাগ করেছেন।

কঙ্গনার এই ইনস্টা স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ছে। আর সবাই এই পোস্টকে ঘিরে ভালোবাসা ভরিয়ে দিচ্ছেন। সিদ্ধার্থ আর কিয়ারার সম্পর্ক নিয়ে প্রথম হাটে হাঁড়ি ভেঙেছিলেন চিত্রনির্মাতা করণ জোহর। করণ তার জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ ‘শেরশাহ’ জুটির গোপন প্রেমের কথা প্রথম ফাঁস করেছিলেন। ব্যাস তার পর থেকে তাদের দিকে কড়া নজর সংবাদমাধ্যম আর পাপারাজ্জিদের। বলাবাহুল্য এখনও পর্যন্ত সিদ্ধার্থ আর কিয়ারা তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit