শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সিলেটে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে জনতা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আবুল বাসার ও মোঃ আব্দুল হামিদ খানের অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।জনতা ব্যাংক লিমেটেড এর সিলেট বিভাগীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক দেবাশিস দেব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দুইজন অভিজ্ঞ কর্মকর্তা এক সাথে চলে যাওয়ার ফলে সিলেটে ব্যাংকে যে শূন্যতা সৃষ্টি হবে তা পূরণ করা অনেক কষ্ট সাধ্য, তবুও যে চিরাচরিত নিয়ম তা পরিপালন করে, চলে যেতে হবে।

চাকুরীতে যোগদান করলে একদিন সবাইকে চলে যেতে হবে, নতুনরা এসে এ জায়গা পূরণ করবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিন্দাবাজর কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, এরিয়া অফিস, সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মাধব রাম পালসহ সিলেট অঞ্চলে কর্মরত র্নিবানী ও কর্মকর্তা, কর্মচারীগণ ।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit