শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সুবিধাভোগীদের মধ্যে এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট এর পরিবার শক্তিশালীকরণ ও আত্মীয়তার পরিচর্যা কর্মসূচির আওতায় স্কুলগামী শিশুদের পুষ্টি চাহিদার কথা বিবেচনা করে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার ৪৯৮টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।২৩ নভেম্বর বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ এসওএস চিলড্রেনস ভিলেজ সিলেট প্রাঙ্গণে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাস পুরকায়স্থ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের শিশুদের সুস্থ, সবল ও মেধাবী করে তুলতে হলে সবার আগে তাদের সঠিক ও নিয়মিত পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত শিক্ষা ও চিকিৎসা সেবার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এসব বিষয় বিবেচনা করে এসওএস নিরলসভাবে কাজ করছে।এসওএস সোশ্যাল সেন্টার সিলেটের ইনচার্জ তানবীর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে ওসমানপুর ইউনিয়নের মমিনপুর এলাকায়, বোয়ালজুর ইউনিয়নের বাণীগাঁও ও সোনাপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২টি উপজেলার পরিবার শক্তিশালীকরণ ও আত্মীয়তার পরিচর্যা কর্মসূচির আওতায় ৪৯৮টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে পরিবার প্রতি ডিম ৩০টি, সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ১ কেজি, ২০০ গ্রাম গুঁড়ো দুধ ১ প্যাকেট, চিনি ১ কেজি, এনার্জি বিস্কুট ২০ প্যাকেট ও আটা ২ কেজি। 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit