শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

জালালাবাদ চক্ষু হাসপাতালের স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জালালাবাদ চক্ষু হাসপাতালের উদ্যোগে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর পুলিশ লাইন হাইস্কুলে অনুষ্ঠিত স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে ৯৫ জন শিক্ষার্থীকে চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে কম দৃষ্টি সম্পন্ন ২৯ জন শিক্ষার্থীকে জালালাবাদ চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

দিনব্যাপী এ কর্মসূচীতে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন ডা: সৈয়দা মাহজাবীন নিশাত, অপ্টোমেট্রিস্ট খালেদ আল রকিব। স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে জালালাবাদ অন্ধ কল্যান সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম, সহকারী প্রধান শিক্ষক বিদ্যুত জ্যোতি চক্রবর্তী, সিনিয়র শিক্ষক অঞ্জন কুমার কর, শাহাদত হোসেন, জালালাবাদ অন্ধ কল্যান সমিতির প্রোগ্রাম অর্গানাইজার মো: পিংকু আব্দুর রহমান, নার্স মো: আব্দুল হাসান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit