মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

মাটিরাঙ্গায় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের অপসারনে দাবিতে মুক্তিযোদ্ধাদের  মানববন্ধন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূইঁয়া বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করা   ও তবলছড়ি ইউনিয়নের সাধারন জনগনের প্রতি রেশন বিতরনে অনিয়ম, দূর্নীতি,সেচ্ছাচারিতা ও তবলছড়ি কেন্দ্রীয় জামে  মসজিদের নামীয় প্লট ষাট লক্ষ টাকা বিক্রি করে  অর্থ আত্মসাতের বিরুদ্ধে তদন্ত সাক্ষেপে চেয়ারম্যান পদ হতে অব্যাহতি সহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসূচি করেছে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার।

সোমবার (২৫জুলাই ২০২২ইং)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো:আবুল হাসেম। খাগড়াছড়ি জেলা ও মাটিরাঙ্গা উপজেলা সন্তান কমান্ডের আয়োজনে  মানববন্ধনে   সাবেক খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইচ, উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (বি ডি আর) জেলা সন্তান কমান্ডের সভাপতি  মোঃ হারুন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মো:হাসানুল ইসলাম,তবলছড়ি ইউপি সদস্য এসএম কামাল উদ্দিন, সাবেক তবলছড়ি ইউপি সদস্য মোহাম্মদ আলী ভূইঁয়া, উপজেলা ছাএলীগের সভাপতি মো:তসলিম উদ্দিন রুবেল বক্তব্য রাখেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে মুক্তিযোদ্ধা পরিবার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ৭ ইউপি চেয়ারম্যানের মধ্যে ৬ইউপি চেয়ারম্যান  এবং৯ ইউপি মেম্বার সহ উপজেলা সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, বিতর্কিত চেয়ারম্যান হওয়ার পর থেকে সরকারি নিয়ম অনুযায়ী গুচ্ছগ্রামের রেশন বিতরণে কম দেয়া, তবলছড়ি কেন্দ্রীয় জামে  মসজিদের নামীয় প্লট ষাট লক্ষ টাকা বিক্রি করে অর্থ আত্মসাৎ সহ দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করেন এই গুণধর ইউপি চেয়ারম্যান। অভিলম্ভে তাকে অপসারণ সহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit