সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬১ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড়ের সোলাইমান ম্যানশনে আধুনিক চিকিৎসাসেবা নিয়ে যাত্রা শুরু করলো ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। ‎রবিবার (২৮ জুন) বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। ‎​কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) আজিজুল হক (বীর প্রতীক)-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, চেম্বার অব কমার্সের নব-নির্বাচিত সভাপতি ​মোঃ সবুজ, জেলা যুবদলের আহবায়ক ​আনিছুর রহমান ভিপি আনিছ প্রমূখ।
‎
​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। ‎প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের সমন্বয়ে নির্ভুল রোগ নির্ণয় এবং দেশের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় মানুষকে উন্নত কনসালটেশন সেবা দিতেই এই সেন্টারটি চালু করা হয়েছে। এখন থেকে লালমনিরহাটের সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য দূরে যেতে হবে না, ঘরের কাছেই রংপুরের আদলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সব ধরনের উন্নত প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক সেবা পাবেন তারা।‎‎‎

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit