সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৩ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় কলেজ চত্বরে নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট, ফুল ও একটি করে গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম রানা (ভিপি রানা), খায়রুল আলম গোল্ডেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কলেজের শিক্ষা সম্পন্ন করে কর্মজগতে প্রবেশ করা জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার ও দায়িত্বশীল আচরণ জরুরি।

বিশেষ করে প্রথম বর্ষে মনোযোগী হওয়া ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের দক্ষ করে গড়ে তুলে পরিবার, সমাজ, দেশ, সভ্যতা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি শির্ক্ষাীদের যেকোন সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit