বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আখাউড়ায় ছতুরা চান্দপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৪২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : “কিশোরের রঙে রঙ্গিন হই প্রাণের উৎসবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছতুরা চান্দপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৭ ব্যাচ ও সহপাঠীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মোঃ মোসাদ্দেক ভূইয়া। গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব মোকাদ্দেস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল কাশেম খোকন, চাকুজীবি মোঃ আনোয়ার হোসেন, প্রবাসী মোঃ সিরাজুল ইসলাম, আইনজীবী মোঃ সৌকত আলী ভূইয়া।

এসময় সহপাঠীদের স্মৃতিচারণ, দীর্ঘ ৩৫ বছর পরে একত্রিত হওয়ার অনুভূতি, অনুষ্ঠানের প্রতিক্রিয়া, স্কুল জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র স্মরণীয় ঘটনা, জীনের ছোটো ছোটো গল্প, কবিতা আবৃত্তি, কৌতুক বলা, গান ও নিজেদের পরিচয় তুলেধরা সহ নানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ছতুরা চান্দপুর স্কুলের ১৯৮৭ ব্যাচের সকল বন্ধুরা। সুদীর্ঘ ৩৫বছর পর সকলে একত্রিত হতে পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এলাকার শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কুতুবুল এরশাদ শাহ্সূফী প্রফেসর হযরত আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি ১৯৪৬ সালে প্রতিষ্ঠা করেন। স্বনামধন্য এই প্রতিষ্ঠানে পাঠদান ও শিক্ষা লাভ করে খুশি সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। 
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সহপাঠী ও শিক্ষকদের স্মরণে ফাতেহা পাঠ ও তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে তৎকালীন বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সহপাঠীদের নিয়ে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়। এধরনের ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠান প্রতিবছর হওয়ার আশা ব্যক্ত করেন উপস্থিত সহপাঠীরা চমৎকার আয়োজ, গুণগত মানের মধ্যাহ্নভোজ, চা-চক্র, শেষ বিকেলের মুখরোচক খাবার পরিবেশনা সহ সকল প্রকার আয়োজনে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানান উপস্থিত সকল সহপাঠীরা। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। 

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit