সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ

ফেরদৌসী বেগম এর কবিতাঃ ইতিহাসের পদ্মা সেতু

ফেরদৌসী বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক ছাত্রী। বর্তমানে আমেরিকার নিউ জার্সি প্রবাসী।
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৩১ Time View

ইতিহাসের পদ্মা সেতু

রঙে ভরা বংগ সে যে,
বংগ আমার দেশ;
এই দেশেতে রং বাজেরা
রঙ বানায় বেশ।

পদ্মা যখন হলো সেতু
কৌতুলের নানান হেতু
কেউবা করে বরন মরন,
কেউবা আবার ফটোশেসন,
কেউবা প্রথম বিয়ে করে,
পাড়ি জমায় শশুর বাড়ী;
কেউবা পাড়ি দিয়ে নদী
দৃষ্টি করে কারাকারি!

কেউবা প্রথম বাইক চালিয়ে
বানায় ইতিহাস,
কারো প্রথম হিস্যুর বলে
দৃষ্টি সবার নাশ!

কেউবা খোলে নাটবল্টু
কেউ করে টিকটক,
চায়না ভাইরা পাইলে তাদের;
গুতায় করতো ঠিকঠাক!!

সেতুর উপর নানা কাজের
রংবাজদের ত্রাসে
গভীর জলের হিলশেরা সব
মুখ কেলিয়ে হাসে!!

অতিশয়োক্তি প্রবণ জাতি আমরা,
সবকিছুতেই অতি!
না বদলালে এই ভীমরতি;
নেই আমাদের কোন গতি!!

পদ্মা সেতুতে জমেছে
রঙ মঞ্চ বেশ,
সত্যি সেলুকাস
কি বিচিত্র এই দেশ!!

 

কবি পরিচিতিঃ ফেরদৌসী বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক ছাত্রী। বর্তমানে আমেরিকার নিউ জার্সিতে স্থায়ী ভাবে বসবাস করেন। প্রবাসে থাকলেও দেশের চলমান ঘটনার প্রতি তাঁর তীক্ষ্ণ নজরের খন্ডচিত্র ফুঁটে উঠে তাঁর লেখনীতে। জীবনের ছবি আঁকতে তিনি ভালবাসেন।

 

কিউএনবি/বিপুল/২৯.০৬.২০২২/ দুপুর ১.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit