সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ২১১

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। দেশটি বর্তমানে দুর্যোগের ব্যাপক ক্ষয়ক্ষতি সামলাতে হিমশিম খাচ্ছে। 

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি বাঁধ ভেঙে যাওয়ার পর বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে ১০০ জনেরও বেশি মানুষকে আকাশপথে উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২ লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা তিন দিনের মধ্যে পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, কারণ কেলানি নদীর পানির স্তর ক্রমাগত বাড়ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এক সপ্তাহের টানা বৃষ্টির পর শনিবার ঘূর্ণিঝড় দিতওয়া শ্রীলঙ্কা ছেড়ে গেছে। তবে উজানের ভারি বৃষ্টিপাতের কারণে কেলানি নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে এখনও বন্যা হচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত ২১১ জন মারা গেছেন এবং ২০৩ জন নিখোঁজ রয়েছেন। বলে

দেশের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রপতি অনুঢ়া কুমারা দিশানায়েকে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/সকাল ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit