বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে বাজুস নির্বাচন: সভাপতি সনজিদ, সম্পাদক নয়ন

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৪৯ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে সভাপতি পদে সনজিদ সাহা সাজু এবং সাধারণ সম্পাদক পদে নয়ন চন্দ্র মহন্ত নির্বাচিত হয়েছেন। রোববার সন্ধ্যায় জেলা শহরের সোনারপট্টি সড়কের মণ্ডল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান শফিকুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি রাশেদ খান মিলন ও সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসলাম হোসেন (তপু) ও মোহিত কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম এবং নির্বাহী সদস্য আতিয়ার হোসেন, এমদাদুল হক মিলন, গৌতম চন্দ্র মহন্ত, চঞ্চল স্বর্ণকার, তপু কুমার পাল, প্রণয় কুমার, মাসুদ রানা ও রাম দয়াল কর্মকার। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল আলম এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এম এ ওহাব ও দেলোয়ার হোসেন।

 

 

কিউএনবি/খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit