বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক নিউজ : সারাদেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর সমন্বিত চিকিৎসা ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে দেশের ২২টি জেলায় সরকারি অর্থায়নে ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে । এরই ধারাবাহিকতায় আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দিতে ২২ জেলায় এই বিশেষায়িত কেন্দ্রগুলো গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া রাজধানীর কড়াইল বস্তিতে ইতিমধ্যে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে চিহ্নিত প্রায় ৩০০ শিশুকে নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়ে এম এ মুহিত বলেন, রোগ যাতে জটিল আকার ধারণ না করে, সেজন্য গ্রামীণ পর্যায়ে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ বা প্রাথমিক অবস্থাতেই রোগ শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের নিরলস সেবা দিয়ে যাওয়ার জন্য দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি সর্বজনীন ও বৈষম্যহীন চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি ।

এর আগে দিবসটি উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি বের করা হয় [উৎস নেই]। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিদের অধিকার, শিক্ষা, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর ৬ অক্টোবর এই দিবসটি পালন করা হয় [উৎস নেই]। এই রোগে আক্রান্ত শিশুদের চলাফেরার পাশাপাশি কথা বলা, দৃষ্টিশক্তি ও দৈনন্দিন কাজে নানা সমস্যা দেখা দিতে পারে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit