মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান আটোয়ারীতে বিনামূল্যে চর্ম ও কুষ্ঠরোগ শনাক্তকরণে মেডিকেল ক্যাম্প আইসিসির মাস সেরার দৌড়ে ৪ ভারতীয়

আইসিসির মাস সেরার দৌড়ে ৪ ভারতীয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসির মাস সেরার দৌড়ে আছেন ভারতের ৪ তারকা ক্রিকেটার। সেপ্টেম্বর মাসে দারুণ কেটেছে ভারতীয় ক্রিকেটারদের। আইসিসি নারী ও পুরুষ বিভাগে মাস সেরা খেলোয়াড়ের জন্য যে ৬ জনকে মনোনয়ন দিয়েছে, এর ৪ জনই যে ভারতীয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। পুরুষদের ক্রিকেটে ভারতের শুবমান গিল ও অভিষেক শর্মার সঙ্গে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। নারী ক্রিকেটে ভারতের শ্রী চরণী ও শেফালি ভার্মার সঙ্গে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

পুরুষদের বিভাগে সেপ্টেম্বর জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতে ৩৩৩ রান করেছেন ভারতের অধিনায়ক। প্রথম ম্যাচে ১১০ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ১৩৩ বলে অপরাজিত ২২৩ রানের রেকর্ডগড়া ইনিংস। 

অভিষেক শর্মার সেপ্টেম্বরও ছিল রেকর্ডে মোড়ানো। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২২৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন। এদিকে, সিকান্দার রাজা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ৫৭, ৪৫ ও অপরাজিত ৮১ রান করেন। তিন ম্যাচে তার সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান, সাথে ছিল তিন উইকেট। নারীদের ক্রিকেটে শেফালি ভার্মা ব্যাট হাতে আর শ্রী চরণী বল হাতে ছিলেন উজ্জ্বল। শেফালি বাংলাদেশের বিপক্ষে হাঁকান সেঞ্চুরি। শ্রীলংকার চামারি আতাপাত্তু ব্যাটে বলে দারুণ পারফর্ম করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit