মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান আটোয়ারীতে বিনামূল্যে চর্ম ও কুষ্ঠরোগ শনাক্তকরণে মেডিকেল ক্যাম্প আইসিসির মাস সেরার দৌড়ে ৪ ভারতীয়

ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক :  মাঠে নামার আগেই শেষ হয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নসের এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের যাত্রা। ভারতের কাছে লিখিত ক্ষমা চাওয়ার শর্ত নিয়ে আয়োজকদের সঙ্গে তৈরি হওয়া জটিলতার জেরেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে শহীদ আফ্রিদি, শোয়েব মালিকদের দল।

পহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্পর্কের উত্তাপ ছড়িয়ে পড়ে লিজেন্ডস ক্রিকেটেও। গত আসরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ভারত চ্যাম্পিয়নস। সেই ঘটনার পর থেকেই তৈরি হয় নতুন জটিলতা।

এবারের আসরে পাকিস্তান চ্যাম্পিয়নসকে খেলতে দেওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র দেওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার বিষয়ে রাজি হয়েছিল বোর্ড। শর্ত ছিল, আগের আসরে ভারতীয় দলের ম্যাচ বয়কটের ঘটনায় পাকিস্তান দলের কাছে লিখিত ক্ষমা চাইতে হবে ভারতীয় দলকে।

তবে পাকিস্তানের এই দাবি মেনে নেয়নি টুর্নামেন্টের আয়োজকেরা। ফলে অনুমতিপত্র না পাওয়ায় প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে পাকিস্তান চ্যাম্পিয়নস।

টুর্নামেন্টে অংশ নিতে দল নিয়ে এসেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারল না পাকিস্তান। প্রথম ম্যাচেই বাংলাদেশের চ্যাম্পিয়নসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আফ্রিদি-শোয়েবদের।

এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানালেও বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদের এই আয়োজনে প্রতিনিধিত্ব করার সুযোগ না পাওয়ায় হতাশ দলটি।

গত ৩ অক্টোবর শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। ১৮ অক্টোবর পর্দা নামার কথা রয়েছে আসরটির। তবে পাকিস্তান চ্যাম্পিয়নসের জন্য এবারের অধ্যায় শেষ হলো মাঠে নামার আগেই।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit