মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খোরশেদ আলম বাবুল  শরীয়তপুর জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View
খোরশেদ আলম বাবুল  শরীয়তপুর জেলা প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা কিংস এফসি চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। রানার্স আপ হয়েছে দ্যা ফাইনাল হুইসেল এফসি। গোল শূণ্য অবস্থায় ৯০ মিনিটের খেলা সমাপ্ত হয়। পরবর্তীতে ট্রাইবেকারে ফলাফল নির্ধারিত হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেয় উপস্থিত অতিথিবৃন্দ।

৫ অক্টোবর সোমবার বিকেলে নড়িয়া উপজেলার কানারগাঁও ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, সহ-সভাপতি সালাউদ্দিন ছৈয়াল, ফতেজঙ্গপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো. দিদার মৃধা প্রমূখ। আয়োজক কমিটি সুত্র জানায়, এই টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেন। আজ অপু মৃধার নেতৃত্বে মাঠে নামে বসুন্ধরা কিংস এফসি দল। তারা ট্রাইবেকারে চ্যাম্পিটয়নের গৌরব অর্জন করেছে।

সামির মৃধার নেতৃত্বে মাঠে নামে দ্যা ফাইনাল হুইসেল এফসি। তারা রানার্স আপের গৌরব অর্জন করেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে অতিথিরা বলেন, যুব সমাজ জুয়া, মাদক, ইভটিজিংসহ নানাবিধ অপকর্মে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। তাই প্রতিটি সমাজে এমন ধরণের খেলার আয়োজন করা হলে যুব সমাজকে অনৈতিক নেশা থেকে দূরে রাখা সম্ভব।

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/কিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit