মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিদায়ের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ক্যাম্পে মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন করেছে সতীর্থরা। আসাদো, আড্ডা আর সতীর্থদের ভালোবাসায় কাটছে মেসির শেষ সময়গুলো। কিন্তু এবার যেন আনন্দের মাঝেও বিদায়ের সুর। বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে স্মৃতি হয়ে থাকবে মেসির প্রতিটি পাস, প্রতিটি স্পর্শ। নীল-সাদা জার্সিতে একজন কিংবদন্তির শেষ অধ্যায়— যার গল্প থেকে যাবে চিরকাল।

হাজারো স্মৃতি, অসংখ্য জয় আর কোটি মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে আবারও আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু এবার দৃশ্যটা একটু অন্যরকম। কারণ এই ক্যাম্পে মেসির উপস্থিতি শুধু আরেকটি জাতীয় দলের সমাবেশ নয়। এ যেন বিদায়ের আগে শেষবারের মতো আপন মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর মুহূর্ত।
ক্যাম্পে চলছে ঐতিহ্যবাহী আর্জেন্টাইন বারবিকিউ আসাদো। হাসি-আড্ডা, সতীর্থদের সঙ্গে গল্প আর একসঙ্গে কাটানো কিছু নির্মল মুহূর্ত। এনজো ফার্নান্দেজ আগেই বলেছিলেন মেসিকে তারা খুব মিস করবে এবং তার সঙ্গে ঐতিহ্যবাহী বার্বিকিউ করে এই শেষ সময়গুলো উপভোগ করতে চান। আর মেসিকে যতটা সম্ভব আদর আপ্যায়ন করে বিদায় দিতে চান এমিলিয়ানো মার্টিনেজ।
তবে এই আনন্দের আড়ালেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য বিষণ্ণতা। যে মানুষটি বছরের পর বছর আর্জেন্টিনার জার্সিতে কোটি মানুষের স্বপ্ন বয়ে বেড়িয়েছেন, সেই মেসির জাতীয় দলের ক্যারিয়ারে এবার সত্যিই নেমে আসছে বিদায়ের ঘণ্টা। এই জার্সিতেই তিনি কেঁদেছেন। এই জার্সিতেই হেরেছেন। আবার এই জার্সিতেই পেয়েছেন জীবনের সবচেয়ে বড় সাফল্য। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ অবশেষে পূর্ণ হয়েছে সেই স্বপ্ন। যার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছিলেন মেসি এবং তার অগণিত ভক্ত।
আর এখন সামনে আর মাত্র একটি ম্যাচ। বুয়েনস আইরেসের ঐতিহাসিক এল মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেদিন স্টেডিয়ামের প্রতিটি দর্শক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন মেসির প্রতিটি দৌড়, প্রতিটি পাস, প্রতিটি স্পর্শের দিকে।

এলএমটেনের একটি মুহূর্তকেও চোখের আড়াল হতে দিবে না ভক্তরা। কারণ তারা জানেন নীল-সাদা জার্সিতে এমন দৃশ্য আর ফিরে আসবে না। একজন ফুটবলার বিদায় নেবেন। কিন্তু শেষ হবে না তার গল্প। মেসি আর্জেন্টিনার জার্সি খুলে রাখলেও এই নীল-সাদা জার্সির সঙ্গে মিশে থাকা তার নাম থেকে যাবে চিরকাল।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/কিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit