মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

সভায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা জোনের প্রতিনিধি জোন এনসিও মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বলিটিলা শংকর মঠ দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ইন্দ্রজিৎ বণিক এবং মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক পরেশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর মাটিরাঙ্গা উপজেলায় মোট ৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং পূজা চলাকালে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে। প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। মাটিরাঙ্গায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য  জানান তিনি। আলোচনা সভাশেষে মাটিরাঙ্গা পৌর সভার তিনটি দূর্গাপূজা মন্ডপে পৌর সভার পক্ষথেকে অনুদান তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উম্মে তাহমিনা মিতু।

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/কিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit