বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

স্পোর্টস ডেস্ক :   ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে দারুণ জয়ে ফেডারেশন কাপ শুরু করেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দাপুটে সূচনা করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বসুন্ধরা কিংসের হাতে। তবে প্রথমার্ধে বসুন্ধরা কিংস কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ওয়ান্ডারার্সের ওপর চড়াও হয়ে পাঁচটি গোল আদায় করে নেয় কিংস।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যে কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। পেনাল্টি থেকে গোল করে পুরনো ক্লাবে ফিরে আসা এই ফরোয়ার্ড। দুই মিনিট পর আলমগীরের গোলে ব্যবধান ২-০ করে বর্তমান চ্যাম্পিয়নরা।

৬২ মিনিটে আবদুল্লাহ গোল করলে সহজ জয়ের দিকেই এগিয়ে যায় কিংস। তবে ওয়ান্ডারার্সের হারটা বড় করেন সাব্বির, শেষ পাঁচ মিনিটে দুই গোল করে। তিনি ৮৫ ও ৯০ মিনিটে গোল করলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

পুরো ম্যাচে ওয়ান্ডারার্সের গোলমুখে ১৬টি শট নেয় কিংস, যার সাতটি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের গোলকিপার দুটি শট ঠেকাতে পারলেও বাকি পাঁচটি ঠেকাতে পারেননি। 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit