রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৭১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মোড়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া-মোনাজাত আয়োজন করা হয়। এতে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ মোনাজাতে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধিও কামনা করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উপজেলা বিএনপির সাধারন স¤পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান পরিচালনা করেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-২ আসনে দলের প্রাথমিক তালিকায় ধানের শীষ মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী, যশোর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ স¤পাদক মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ স¤পাদক আজিজুর রহমান,সহ-সাধারণ সম্পাদক এম এ রহিম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলমামুন, ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, প্রভাষক বিএম হাফিজুর রহমান, সদস্য মাহফুজুর রহমান পলেন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দীন, যুবদল নেতা মাষ্টার কামরুল ইসলাম, এম ইলিয়াস আলী, নাজমুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সহ-সভাপতি বিএম ইকলাচ, সাধারন সম্পাদক শাহানুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক বিএম বাবু, মেহেদী হাসান শয়ন, আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতু, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, ইমরান নাজির, রোবায়েত সালামসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ জামায়াতে ইসলামী ও দল মত নির্বিশেষে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম নেতৃত্বশক্তি। তার সুস্থতা দেশের জনগণের প্রত্যাশা। এর আগে প্রেসক্লাব মোড়ে আছরের সালাতের ইমামতি করেন পাচনামনা পৌর জামে মসজিদের ইমাম শাহিনুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit