শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের ‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে। ১৯৫২ সালে তৎকালিন পাকিস্তান সরকার যাতাযাতের সুবিধার্থে এই ছোট যমুনা নদীর উপর ব্রীজটি নির্মাণ করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক-বাহিনীর মাইন বিস্ফোরনে লোহার ব্রীজটি পূর্ব দিকের একটি পার্ট ধ্বংস হয়ে যায়।

স্বাধীনতার পর দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ পূর্ব দিকের পার্টটি গাডার পিলারের উপর ব্রীজটি নির্মাণ করেন। পাকিস্তান সরকারের সময় ফুলবাড়ী থেকে দিনাজপুর জেলায় যাতায়াতের জন্য ব্রীজটি নির্মাণ করার পর দিনাজপুর থেকে ফুলবাড়ী স্টেশন পর্যন্ত যানবাহন চলাচলের জন্য কংক্রির্ট ঢালাই রাস্তা নির্মাণ করেন। শুরু হয় যাতায়াত ব্যবস্থা ।

কিন্তু গত ২০ বছর পূর্বে লোহার ব্রীজটির পাশে একটি ১৫০ ফিটের কংক্রির্ট গাডার ব্রীজ নির্মাণ করা হয়। বর্তমান দূর পাল্লার যানবাহন এই ব্রীজটি দিয়ে চলাচল করছে। আর লোহার ব্রীজটি দিয়ে রিক্সা ভ্যানসহ অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বর্তমান লোকসংখ্যা ও যানবাহন বেড়ে যাওয়ায় ব্রীজটির গুরুত্ব বেড়েছে। ভারী যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন ও সাধারণ জনগণ চলাচল করছে।

ব্রীজটির সুবিধা হচ্ছে ব্রীজটির দুই ধারে চলাচলের রাস্তা রয়েছে। গত ২৫ বছর ধরে এই লোহার ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে ব্রীজের দুই পাশে অর্থ্যাৎ পূর্ব ও পশ্চিম পাশে রাস্তাগুলিও চলাচলের যোগ্য নয়। প্রতিনিয়ত মানুষ চলাচল করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ ব্রীজটি সংস্কার করলে এলাকার মানুষের যাতায়াতের একদিকে যেমন সুবিধা হবে অন্যদিকে শহরের যানজট কমবে। ফুলবাড়ীতে ছোট যমুনা নদীর উপর বিকল্প কোনো ব্রীজ নেই যাতায়াতের ।

কোনো দূঘর্টনা ঘটলে দূর পাল্লার যানবাহনগুলি কয়লাখনি হয়ে দিনাজপুর যেতে হয়। ব্রীজটি সংস্কারের খুবই প্রয়োজন। এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ফুলবাড়ী সড়ক দিনাজপুর মোঃ আমানউল্লাহ আমান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন এই এলাকার সচেতন মহল।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit