মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত : গুলিবিদ্ধ-২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে রফি মন্ডল (৪৮) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২) নামে আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রফি মন্ডল একই গ্রামে মৃত মতালেব ওরফে মতা মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় রফি মন্ডল নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এসময় দু’টি মোটরসাইকেল যোগে আসা ৫ জন মুখোশধারী দুর্বৃত্ত রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। রফি মন্ডলকে রক্ষায় স্থানীয় ইউসূফ ও রবজেল নামে দু’জন এগিয়ে আসলে তাদেরকেও লক্ষ্য করে গুলি ছোঁড়ে দূবৃর্ত্তরা। গুলিবিদ্ধ হয়ে কৃষক রফি মন্ডল ঘটনাস্থলে নিহত হন, এবং গুলিবিদ্ধ হয়ে আহত ইউসুফ ও রবজেলকে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেল যোগে এসে ৫ জন দুর্বৃত্ত রফি মন্ডলকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফি মন্ডল। গুলিবিদ্ধ হন আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি। ঘটনা তদন্তে পুলিশের টিম কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit