শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : সুপার এইটে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে জয় সত্ত্বেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। রান রেটের সমীকরণ মেলাতে না পারায় সাবেক চ্যাম্পিয়নদের স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ চার নিশ্চিত করে নিউজিল্যান্ড, আর তিনটি ম্যাচই জিতে গ্রুপ সেরা হয় ইংল্যান্ড।

শনিবার বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর সমালোচনার ঝড় থামেনি। নির্বাচক ও কোচিং স্টাফদের কঠোর সমালোচনা করা হচ্ছে, আর ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে। পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সে পিসিবিতে ফাটল ধরেছে।

দেশটির জাতীয় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার। পাকিস্তানের সামা টিভি জানায়, জাতীয় দলের ধারাবাহিক বাজে ফল এবং উদ্বেগজনক পরিস্থিতির কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের মাধ্যমে দল পরিচালনা ও নির্বাচকদের ওপর চাপ আরও স্পষ্ট হয়েছে।

এটি নির্বাচক প্যানেলে বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথম বড় পরিবর্তন। তবে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন বা আরও কোনো পরিবর্তন আসছে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বের লড়াইগুলো হয়েছে কলম্বোতে, আর সুপার এইটের দুটি ম্যাচ খেলেছে পাল্লেকেলেতে।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৬,/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit