বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতেই বেনজীর, দেশে ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার অবৈধ ইসরায়েলি পণ্যে ব্রিটেনের নিষেধাজ্ঞা, ‌‘আন্তর্জাতিক আইনের সঠিক প্রয়োগ’ বলল মিসর

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার ৫ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ মার্চ) উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো.রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো.ইয়াছিন (৪০), নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো.রাব্বী (২৮), অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।  

অভিযান সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদন্ড প্রদান করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আসামিদের ৩দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন। রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৬,/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit