বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতেই বেনজীর, দেশে ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার অবৈধ ইসরায়েলি পণ্যে ব্রিটেনের নিষেধাজ্ঞা, ‌‘আন্তর্জাতিক আইনের সঠিক প্রয়োগ’ বলল মিসর

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট,প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট,: জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা,লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক  হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে  শহরের মাছুয়া   বাজার ও রেলগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। তিনি জানান, চলমান প্রেক্ষাপটকে ঘিরে  নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্যতালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কি না এসব দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমান অবস্থাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)   রতন কুমার রায়   উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit