রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় 7০০ বছরের তেতুল গাছ ভেঙ্গে পড়েছেে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস ফেডারেশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি॥ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন॥ ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

চৌগাছায় 7০০ বছরের তেতুল গাছ ভেঙ্গে পড়েছেে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রায় ৭০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী তেঁতুলগাছের বিশাল একটি ডাল ভেঙে পড়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ডালটি ভেঙে পড়ে। এতে গাছটির প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গাছটি উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মিয়া বাড়ির সামনে অবস্থিত। সেখানে পাশাপাশি চারটি প্রাচীন তেঁতুলগাছ রয়েছে। এর মধ্যে একটি গাছের বড় একটি ডাল ভেঙে পড়েছে। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় ভেঙে পড়া ডালটি সরিয়ে দিয়েছেন। চৌগাছা ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘণ্টার মধ্যে ডালটি সরিয়ে দেওয়া হয়। এটি একটি বাড়ির ওপর পড়লেও কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় প্রবীণদের ধারণা, চারটি তেঁতুলগাছের বয়স প্রায় ৭০০ বছর। গাছগুলোর বয়স নিয়ে এলাকায় নানা জনশ্রুতি রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৪৫ বছর আগে ইতালির একটি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিশেষজ্ঞ গাছগুলো পরীক্ষা করেছিলেন। কাঠের ভেতরে বিশেষ যন্ত্র প্রবেশ করিয়ে ও ছাল পরীক্ষা করে তিনি একটি গাছের বয়স ৬৩০ বছর বলে জানিয়েছিলেন। সেই হিসাবে বর্তমানে গাছটির বয়স প্রায় ৬৭৫ বছর। প্রাচীন এই গাছগুলো দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ জগদীশপুর গ্রামে আসেন। স্থানীয়দের দাবি, গাছগুলো প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit