রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন॥ ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি সমালোচনা দূরে ঠেলে বিজয়ের প্রশংসায় বিভোর রাশমিকা চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য সরকারের গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের নতুন সরকার গঠন নিয়ে আলোচনার জন্য দেশটির অন্তবর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট।  শনিবার (২১ নভেম্বর) আইজেনকোটের মধ্যপন্থি দল ইয়াশার পার্টি এ তথ্য জানিয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) দুই দলের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক বিবৃতিতে ইয়াশার পার্টি জানায়, যতটা সম্ভব বিস্তৃত পরিসরে নতুন সরকার গঠনের বিষয়ে তাদের আন্তরিক অঙ্গীকারের অংশ হিসেবেই লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। দলের চেয়ারম্যান গাদি আইজেনকোট তার আলোচনাকারী প্রতিনিধিদলকে লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরুর নির্দেশ দিয়েছেন। রোববার আগে থেকে নির্ধারিত বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু হবে।

ইসরাইলের সাবেক সেনাপ্রধান আইজেনকোটের হাতে আগামী মাস পর্যন্ত নতুন সরকার গঠনের সময় রয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি। তার নেতৃত্বাধীন রাজনৈতিক শিবিরে অবশ্য সরকার গঠন নিয়ে মতভেদ রয়েছে। উগ্র-অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে সমঝোতা করা হবে, অথবা নেতানিয়াহুর জোটকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, তা নিয়ে শিবিরটির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।রাজনৈতিক বিশ্লেষণ

এদিকে, আইজেনকোটের  রাজনৈতিক শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত শনিবার তার নেতৃত্বে একটি ‘জায়নবাদী ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, তার দল নেতানিয়াহু কিংবা তার নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের সঙ্গে সরকার গঠনে অংশ নেবে না।

অন্যদিকে, নেতানিয়াহু ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সরকার প্রয়োজন। আইজেনকটের পক্ষ থেকে লিকুদ পার্টিকে আলোচনার আমন্ত্রণ জানানোর ঘোষণার কিছুক্ষণ পরই ঐক্য সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি।

লিকুদ পার্টি বলেছে, সরকার গঠনের আগে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে সব ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে। পাশাপাশি নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বয়কটের অবস্থান থেকেও সরে আসতে হবে। আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুর দল লিকুদের কয়েকজন সদস্যকে নিয়ে তিনি সরকার গঠনে আগ্রহী। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারের অংশ না হওয়ার বিষয়ে তিনি আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit