রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় 7০০ বছরের তেতুল গাছ ভেঙ্গে পড়েছেে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস ফেডারেশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি॥ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন॥ ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ১৩ টি উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হলেও প্রাকৃতিক দূর্যোগ এর কারণে আমন ধানের ক্ষতি। গত শুক্রবার থেকে হাঠৎ করে প্রাকৃতিক দূর্যোগ শুরু হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবারও প্রাকৃতিক দূর্যোগের কারণে জেলায় এবার ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হলেও হঠাৎ করে পুণরায় প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকেরা আমন ধান কাটতে পারছে না ফলে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছে।

পূর্বের ন্যায় এবার আমন ধানে উৎপাদন বাড়লেও প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকেরা লাভের আশা করতে পারছে না। দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় চলতি বছর ২ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে কৃষকেরা কয়েকটি জাতের ধান চাষ করেছেন। তার মধ্যে ৫০ ভাগ সুগন্ধি (জিরাশাইল) চাষ করেছেন। এর মধ্যে ১ লক্ষ ৩ হাজার ৪ শত ৮৯ হেক্টর জমিতে জিরাশাইল ধান চাষ হয়েছে। দিনাজপুরের ১৩ টি উপজেলায় শ্রেণিভেদ কল্পে কৃষকেরা চলতি বছর এই ধান চাষ করেছেন। মাঠ জুড়ে রয়েছে সুগন্ধি জিরাশাইল ধানসহ অন্যান্য জাতের ধান। প্রাকৃতিক দূর্যোগ কেটে উঠলে কৃষকেরা মাঠ থেকে ধান কাটা শুরু করবে বলে আশা করছে।

দিনাজপুর জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার আমন ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার হাজারো কৃষক। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলনের আশায় তারা জমিতে সার, বীজ, কীটনাশক ও সেচসহ বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে।

ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধারদেনা করে ধান চাষ করেছিলেন তারা। ফসলের ক্ষতি হওয়ায় এখন ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলায় কৃষি অফিসার মোঃ সাইফ আব্দুল্ল্যাহ এর সাথে কথা বললে, তিনি জানান, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় আমন ধান চাষ হলেও হঠাৎ করে প্রাকৃতিক দূর্যোগ শুরু হয়। এই সামান্য বৃষ্টিতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হবে না। আমরা বিভিন্ন ইউনিয়নে কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং আবহাওয়া ভালো হলে দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit