সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

অন্তর্বর্তী সরকারের আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ Time View

ডেস্ক নিউজ : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছলচাতুরী করে আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি— এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরী করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।’তিনি বলেন, ‘যতগুলো রাজনৈতিক দল আছে, তারা তো নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করছে না। এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে— আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান। কিন্তু এনসিপি বলেছে— আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক। আগেভাগে ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তার ভিত্তিতেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই।’গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা আরও বলেন, ‘সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।’ 

মান্না বলেন, ‘বিএনপি আমাদের সঙ্গে বসেনি। তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো, সেই কথা ভাববার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কী ভাবছে।’তিনি আরও বলেন, ‘দেশে যদি পরিবর্তন না আসে, তাহলে নির্বাচন দিয়ে কি হবে। গণতন্ত্র মঞ্চ সেই নির্বাচনের কথা বলে না।’  আলোচনা সভায় এ সময় আরও বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit