রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত কোতারায়ায় সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির যৌথ বাহিনী। রবিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিযোগে ৪৭২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি নাগরিক।

অভিযানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং অহেতুক জনসমাগমের অভিযোগসহ অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা অংশ নেন।

আটক ৪৭২ জনের মধ্যে বাংলাদেশের ৩৬৪ জন ছাড়াও মিয়ানমারের ৫৭ জন, ফিলিপিন্সের ৯ জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬ জন, চীনের ৩ জন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিবাসন বিভাগ, সিটি করপোরেশন (ডিবিকেএল), ফায়ার সার্ভিস, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট ৩৩৭ জন কর্মকর্তা যৌথভাবে অভিযানে অংশ নেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরে তাদের পরবর্তী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়।

তদন্তে দেখা যায়, যাচাই করা অধিকাংশ বিদেশির বৈধ কাগজপত্র ছিল। তবে নির্দিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে তাদের মধ্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে। অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ডিবিকেএল আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

হামশাহ ইনজাউ বাংলাদেশিসহ অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিদের অবিলম্বে ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম)-এর আওতায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অবৈধভাবে বসবাসকারী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit