রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শনিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে এই ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল পুলিশ।

গত শুক্রবার দুপুরে গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সমবেত হয়ে মিছিল করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলার বাদী গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি ৮০ থেকে ১০০ জন।

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
মামলার এজাহারে বলা হয়, মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে।

মিছিলটি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit