মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এর মধ্যে বসতবাড়ির উঠানে লাকড়ির স্তুপের নিচে মাটির গর্তে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ বোতল ভারতীয় ‘ম্যাকডওয়েলস’ ব্র্যান্ডের মদসহ আয়েশা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা ও বিরিশিরি এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ২নং দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামে অভিযান চালায় দুর্গাপুর থানা পুলিশের একটি দল। থানার এসআই মো. ফিরোজ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৃত আজীম উদ্দিনের স্ত্রী আয়েশা খাতুনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাড়ির উঠানের পূর্ব পাশে স্তূপ করে রাখা লাকড়ির নিচে পুলিশের সন্দেহ হয়। পরে সেখানে মাটি খুঁড়ে একটি গর্তের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ‘ম্যাকডওয়েলস’ ব্র্যান্ডের ১৯ বোতল মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে পৌনে এক লিটার করে মদ ছিল। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৭ হাজার টাকা। এ সময় নারী পুলিশ সদস্যদের সহায়তায় আয়েশা খাতুনকে আটক করা হয়। অপরদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের একটি এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে পুলিশ।

সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৬ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদকের বিস্তার রোধে দুর্গাপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিনব কায়দায় মাটির গর্তে মদ লুকিয়ে রাখার পরও পুলিশের সতর্কতার কারণে তা উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালানরোধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit