শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিধ্বংসী অস্ত্র তৈরির এক ভয়ংকর অপচেষ্টা রুখে দিয়েছে সান ফ্রান্সিসকোভিত্তিক এআই ল্যাব ‘অ্যানথ্রপিক’। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ইয়েমেন, রাশিয়া এবং চীনে চালানো এমন অন্তত ছয়টি সামরিক প্রকল্প ও গোয়েন্দা কার্যক্রম নস্যাৎ করেছে তারা।

অ্যানথ্রপিকের তৈরি এআই মডেল ‘ক্লড’ ব্যবহার করে মূলত এসব অস্ত্র তৈরির ছক কষা হয়েছিল। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক প্রতিবেদনে ইয়েমেনভিত্তিক একটি অস্ত্র প্রকৌশল সেলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেলটি দুই হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ও ‘আর২০০০’ নামের হাইপারসনিক মিসাইলসহ তিনটি অস্ত্র তৈরি করছিল। মানবপ্রকৌশলীর বদলে উড়ন্ত যান ও রকেট নিয়ন্ত্রণের সফটওয়্যার বানাতে তারা ‘ক্লড কোড’ ব্যবহার করে। একটি গাইডেড রকেট পরীক্ষার পর সেটি ব্যর্থ হলে, কেন তা ব্যর্থ হলো—তার সমাধান খুঁজতেও তারা কয়েক ঘণ্টার মধ্যে ক্লডের কাছে ফিরে আসে!

এই ঘটনার পর অ্যানথ্রপিক সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে অংশীদারদের সতর্ক করে দেয়।

শুধু ইয়েমেনই নয়, চীন ও রাশিয়াতেও এআইয়ের এমন ভয়ংকর অপব্যবহারের প্রমাণ মিলেছে। চীনে ক্লড ব্যবহার করে সাবমেরিন বিধ্বংসী টর্পেডো সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধের সফটওয়্যার তৈরির কাজ চলছিল। মার্কিন অ্যান্টি-টর্পেডো প্রযুক্তির সঙ্গে নিজেদের অস্ত্রের তুলনার পাশাপাশি ডিরেক্টেড-এনার্জি অস্ত্র বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহেও তারা এই এআইয়ের সাহায্য নেয়।

অন্যদিকে, রাশিয়ায় স্বয়ংক্রিয় সামরিক ড্রোনের ঝাঁক নিয়ন্ত্রণের কোড লেখা ও পরীক্ষার কাজে ক্লডকে ব্যবহারের প্রমাণ পেয়েছে অ্যানথ্রপিক। ড্রোনের আক্রমণ, পর্যবেক্ষণ ও ঘাঁটিতে ফেরার আচরণ নিয়ন্ত্রণ করতে তারা এটি ব্যবহার করে। এছাড়া মিশ্র পণ্য কিনতেও রুশরা ক্লডকে ব্যবহার করেছিল, যা সফলভাবে আটকে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit