রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের সাতজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ রবিবার এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা আমানুল ইসলাম খানকে ঢাকা (পূর্ব) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ হোসেনকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে এবং চট্টগ্রাম কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের মো. লোকমান হোসেন চৌধুরীকে কাস্টমস হাউস (আইসিডি), চট্টগ্রামে বদলি করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রুস্তম আলীকে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে এবং একই দপ্তরের অপর কর্মকর্তা ইমাম হোসেনকে ময়মনসিংহ কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

বরিশাল কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মুজাহিদ খানকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। এছাড়া যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের বদলির আদেশাধীন কর্মকর্তা লাকী পারভীনকে রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit