রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’ দিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করছেন পরীমণি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে ফিকশনটির শুটিং। এতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।

গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এটি পরীমনির দ্বিতীয় কাজ। এর আগে পরিচালকের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। নতুন ফিকশনে আবারও তাঁদের একসঙ্গে কাজের খবর প্রকাশ্যে আসায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
তবে ‘সেপারেশন’-এ পরীমনিকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে, গল্পের বাঁকই বা কোন দিকে এগোবে- এসব বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে পরীমনির চরিত্র ও ইমতিয়াজ বর্ষণের সঙ্গে তার নতুন জুটি ঘিরে কৌতূহল বাড়ছে।
শুটিং শুরুর মধ্য দিয়ে নতুন এই কাজটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। নতুন গল্পে পরীমনি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের উপস্থিতি কেমন হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit