শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

বিনোদন ডেস্ক  : বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যাবেন কি না- এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন অনেক অভিনেত্রীই। এবার একই প্রশ্ন শুনতে হলো অভিনেত্রী জেনিফার উইনগেটকেও। তবে তার উত্তর একদমই স্পষ্ট- বিয়ে হলেও কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি।

সম্প্রতি আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর প্রচারে গিয়ে বিয়ের পর কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে কথা বলেন জেনিফার। তিনি জানান, বিয়ের পর জীবনের অগ্রাধিকার কিছুটা বদলেছে ঠিকই, তবে অভিনয় কিংবা কাজের প্রতি তার ভালোবাসা বা দৃষ্টিভঙ্গি আগের মতোই আছে।

গত ১৬ জুলাই প্রবাসী ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেনিফার। বিয়ের পর কাজের ক্ষেত্রে তার অগ্রাধিকার বা দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে কি না- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “কিছুই বদলায়নি। আমি শুধু বিয়ে করেছি। বাকি সব আগের মতোই আছে।”

জীবনে ভারসাম্য বজায় রাখার পক্ষপাতী জেনিফার। তার কাছে কাজের পরিবেশের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কও গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর মতে, কিছু মানুষ জীবনে একটা ভারসাম্য পছন্দ করেন, আর তিনি নিজেও তেমনই। টেলিভিশন কিংবা ডিজিটাল- যে মাধ্যমেই কাজ করুন না কেন, পরিচিত ও স্বচ্ছন্দ পরিবেশকে গুরুত্ব দেন জেনিফার। একই ধরনের মানুষের সঙ্গে বারবার কাজ করার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

জেনিফারের মতে, পরিচিত সহকর্মীদের সঙ্গে কাজ করলে একটা স্বাচ্ছন্দ্য তৈরি হয়। একে অপরকে বুঝতে সুবিধা হয়। কে কীভাবে কাজ করেন, কী পছন্দ করেন বা কী করেন না- এসব অনেকটাই আগে থেকে জানা থাকে। ফলে কাজের সময় বোঝাপড়াও সহজ হয়।

তবে বিয়ের পর জীবনের অগ্রাধিকার কিছুটা বদলেছে- এ কথা স্বীকার করেছেন জেনিফার নিজেই। কাজের প্রয়োজনে এখন তাকে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে হচ্ছে। কখন কোথায় থাকতে হবে, কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন কীভাবে সামলাবেন- এসব বিষয় আগের চেয়ে কিছুটা বেশি পরিকল্পনা করতে হচ্ছে তাকে। এরপরও নতুন জীবনের অভিজ্ঞতা এখন পর্যন্ত বেশ ভালোই বলে জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

এদিকে নতুন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেনিফার। রহস্য-রোমাঞ্চধর্মী এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন পরিণীতি চোপড়াসহ আরও অনেকে। আগামী ২৪ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit