বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৬৩ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন নায়িকা; সে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা তুলে আনলেন। এক বক্তব্যে অপু বিশ্বাস হাসতে হাসতেই জানান, সাধারণত বিয়েতে মেয়েদের যে ঐতিহ্যবাহী উপহার, অর্থাৎ সংসার গোছানোর জন্য ফার্নিচার- যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা ইত্যাদি, এসব দেওয়া হয়। কিন্তু এসব তিনি তার বিয়ের সময় পাননি।

সে কথাই একরকম আক্ষেপের সুরে অপু বিশ্বাস বলেন, ‘যে কোনো ধর্মেই দেখেন, বিয়ের পর মেয়েকে প্রথমেই সংসার গোছানোর জন্য কিছু দেওয়া হয়—একটা খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা… মানে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে দেওয়া হয়। যদিও আমি মেয়ে, কিন্তু আমি পাইনি।’এদিকে অপু বিশ্বাস তার এই নতুন পেশাগত দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া তার জীবনে এটাই প্রথমবার, যা তাকে ভিন্ন এক অনুভূতি দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, ফার্নিচার একটি ঐতিহ্য বহন করে।

যেহেতু এখন বিয়ের মৌসুম শুরু হচ্ছে, তাই অনেক নতুন যুগল ফার্নিচার খুঁজবেন এবং হয়তো অনেকেই তার কাছ থেকে ভালো ডিজাইন বা পণ্যের পরামর্শ চাইবেন।’উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন অপু বিশ্বাস। আর এবারও বিয়ের অভিজ্ঞতার এই স্মৃতিচারণ করে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন।

 

 

কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit