বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

মনিরামপুরে মৎস্যখামার থেকে মুদি দোকানির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে একটি মৎস্যখামার থেকে বিল্লাল হোসেন(৪৫) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। শনিবার সন্ধ্যার পর লক্ষনপুর গ্রামের একটি মৎস্যখামারে বিল্লালের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত বিল্লাল হোসেন চালুয়াহাটি ইউনিয়নের লক্ষনপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে।নিহতের স্ত্রী আমেনা খাতুনসহ এলাকাবাসী জানান, নেঙ্গুড়াহাট বাজারে বিল্লাল হোসেনের এরকটি মুদি দোকন ছিল। ব্যবসা করতে গিয়ে ইতিমধ্যে বিল্লাল হোসেন বেশ ঋনগ্রস্থ হয়ে পড়েন।

এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার বিকেলে এ নিয়ে স্ত্রীর সাথে বিল্লালের বেশ কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বিল্লাল হোসেন বাড়িতে ফেরেনি। শনিবার সন্ধ্যার দিকে গ্রামের উজ্জল নামে এক ব্যবসায়ীর মৎস্য খামারে বিল্লালের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করেন।

অবশ্য মৎস্য খামারের পাড় থেকে পুলিশ বিল্লালের একটি মোবাইল সেট ও কিটনাশকের মড়ক উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে স্ত্রীর উপর অভিমান করে কিটনাশক পানে বিল্লাল হোসেন আত্মহত্যা করতে পারে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুরহস্য উদঘাটিত হবে।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit