শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গুলশান আরা ইসলাম এর কবিতাঃ পথহারা পথিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১২০ Time View

 

 

পথহারা পথিক
——————————————————
মেঘলা আকাশ আঁধার রাতে ভাবছি একাএকা
কবে কখন থমকে যাবে জীবন গাড়ির চাকা!

দমে দমেই দম ফুরাচ্ছে হচ্ছে কি সে হুশ
তবুও কতো স্বপ্ন দেখে আজব এ মানুষ!

কতো প্রজন্ম তলিয়ে গেছে বিস্মৃতির অতলে
ভেবেছো তুমি শেষ বিদায়ে কি যাবে লয়ে?

দাদা গেছেন, বাবা গেলেন, ভাইয়ের পালা এখন
কার আগে যে কে যাবো ডাক আসবে যখন!

পথভ্রষ্ট পথ খুঁজে চাইতে পারো মাফ,
পাপের বোঝা কমাতে হলে করো অনুতাপ।

পাহাড় সম সম্পদ যার সেও যাবে একই পথে
সময় থাকতে সাবধান হই চলি বিধাতার মতে,

কর্মেই তুমি বড় হবে, মানুষ কর্মেই বেঁচে রয়,
ভালো কাজে এগিয়ে যাও, মন্দ কাজে নয়।

জীবন পথের কষ্টটাকে পেয়ো নাকো ভয়,
রঙ তামাশায় ডুবেই মানুষ পথহারা হয়।

কিউএনবি/বিপুল/০৭.০৩.২০২২ ইং/ দুপুর ১২.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit