মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

‘হিলট্র্যাক্টস রেগুলেশন’১৯০০ সনের আইন বহাল রাখার দাবীতে হেডম্যান-কারবারিদের স্মারকলিপি প্রদান । 

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১১৭ Time View

জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি :  ১৯০০ সনের হিলট্র্যাক্টস বিধিমালা পুন:বহালের দাবীতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করেছে খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশন।  বুধবার (২ মার্চ ২০২২ইং )  ১২টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে এই স্মারকলিপি তুলে দেন হেডম্যান এসোসিয়েশন’ও কার্বারী নেতৃবৃন্দ।

এর আগে খাগড়াছড়ি জেলার  বিভিন্ন উপজেলা থেকে আসা দুই শতাধিক হেডম্যান-কারবারী খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।  খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে এই স্মারকলিপি প্রদান কালে উপস্হিত ছিলেন, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ও হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি আনেউ চৌধুরী নয়ন, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের  সাধারন সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের  সাংগঠনিক সম্পাদক রনজিত ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা  হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চাইলাপ্রু চৌধুরী,  সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা,বাইল্যাছড়ি মৌজার হেডম্যান  এিদ্বীব নারায়ন এিপুরা, বাঙালকাটি মৌজার হেডম্যান  নিবুল লাল রোয়াজা, দলদলি মৌজার হেডম্যান  দ্বীন মোহন এিপুরা   ছাড়াও বিভিন্ন মৌজার দুই শতাধিক হেডম্যান ও কারবারী উপস্থিত ছিলেন। ২০০৩ সনে হাইকোর্ট ১৯০০ সনের হিলট্র্যাক্টস রেগুলেশনকে মৃত ঘোষনা করে। পরবর্তীতে ২০১৭ সনে আপীল বিভাগ হাইকোর্টের রায়কে খারিজ করে ১৯০০ সনের রেগুলেশনকে বৈধ ও কার্যকর ঘোষণা করে
প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপিতে হেডম্যান এসোসিয়েশন’ও কার্বারী নেতৃবৃন্দ  বলেন, সম্প্রতি আইনটি আবারও আপীল বিভাগে রিভিউর জন্য উত্থিত হওয়ায় পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ শঙ্কার মধ্যে পড়েছে উল্লেখ করে   খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ও হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের কৃষ্টি, সংস্কৃতি, ঐহিত্য, পাহাড়ী জনগোষ্ঠির রীতিনীতি ও প্রথা সমূহ সংরক্ষণের জন্য ১৯০০ সনের হিলট্র্যাক্টস রেগুলেশন প্রণয়ন করা হয়। আইনটি বলবৎ রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।  

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit