শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় করোনার টিকা নিতে উপচে পড়া ভিড়, ভাটা শ্রমিকদেও টিকা দিল ভ্রাম্যমাণ টিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় করোনার টিকা নিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ২৬ ফেব্রুয়ারি শনিবার করোনা টিকার প্রথম ডোজ নেয়ার শেষ দিন হিসেবে ঘোষণা করায় টিকা নিতে উপজেলা সরকারি মডেল হাসপাতালে ও ইউনিয়ন পরিষদে অস্থায়ী টিকা ক্যা¤পগুলোতেও ভিড় করনে মানুষ।

শনিবার উপজেলা সরকারি মডেল হাসপাতালে গেলে চোখে পড়ে টিকা নিতে মানুষের লম্বা লাইন। এ লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে শিক্ষার্থীরাও। লাইনটি হাসপাতালের দোতলা থেকে নিচের জরুরি বিভাগের সামনে হয়ে হাসপাতাল চত্বরে দুই তিন পাকে দাড়িয়েছে শিক্ষার্থীরা। পাঁচশতধিক শিক্ষার্থী রয়েছে লাইনটিতে। অন্যদুটির সতেরো বছরের উর্ধ্বের পুরুষ এবং নারীদের দেয়া হচ্ছে করোনার টিকা। সে দুটিতেও রয়েছে ব্যাপক ভিড়।

টিকা নিতে আসা উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা জানায়, তারা ৬ষ্ঠ শ্রেণিতে পড়ায় জানুয়ারীর প্রথমে তাদের টিকা দেয়ার বিষয়টি স্কুল থেকে জানানো হয়নি। পরে শিক্ষকরা জানানোর পরে আজ এসেছি টিকা নিতে। একই লাইনে দাড়িয়ে থাকা এক শিক্ষার্থী জানায় উপজেলার একটি হাফেজি মাদরাসায় পড়ে সে। শিক্ষকরা আজকে টিকা দিতে আসতে বলেছেন তাই টিকা নিতে এসেছি। টিকা নিতে আসা ইখলাস হোসেন বকুল বলেন, নানা কারণে টিকা নেয়া হয়নি। সরকারি ঘোষণা মতে শনিবার টিকার প্রথম ডোজ নেয়ার শেষ দিন হওয়ায় হাসপাতালে টিকা নিতে এসেছি।

এদিকে এদিন উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ভবনে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়। শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা দেয়া হয় উপজেলা পরিষদ সভাকক্ষে। এ সব টিকা কেন্দ্রগুলোতেও ছিলব্যাপক ভিড়। এসব কেন্দ্রের পাশাপাশি ভ্রাম্যমাণ একটি অ্যাম্বুলেন্সে করে উপজেলার বিভিন্ন ইটভাটা এবং ছোট ছোট বাজারে গিয়ে ইটভাটা শ্রমিক, দোকানী ও শ্রমিক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে টিকা দেয়াহয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুন্নাহার লাকি বলেন, উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে টিকা দিতে আমাদেও এই কর্মসুচি। যেন টিকা নিতে কেউ বাদ না পড়ে সে কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদ ভবনের পাশাপাশি একটি ভ্রাম্যমাণ দল উপজেলার বিভিন্ন ইটভাটা ও ছোট ছোট বাজারে গিয়ে টিকা প্রদান করা হয়েছে। এ কর্মসুচি অব্যহত থাকবে।

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit