বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

প্রবাসীদের সুখবর দিল কাতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৯ Time View

 

ডেস্ক নিউজ : করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে প্রবাসীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল কাতার সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এখন থেকে ছুটি কাটিয়ে কাতারে ফেরা প্রবাসীদের আর হোটেল ও মোটেলে কোয়ারান্টিনে থাকতে হবে না। এ ছাড়া কাতারে ফেরার আগে পিসিআর টেস্টও করতে হবে না বলে সুখবর দিয়েছে দেশটির সরকার।

এতে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে যেসব শ্রমিক কাতারে আসবেন, তারা এখন থেকে পিসিআর টেস্ট ও কোয়ারেন্টিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়া শ্রমিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য করে গত ২৪ ফেব্রুয়ারি কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। নতুন এ কোভিড-১৯ ভ্রমণ নীতিমালা এবং কাতারে ফিরে আসার এ নিয়ম আগামী ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যারা কাতার থেকে টিকা নিয়ে দেশে গেছেন অথবা বাংলাদেশ থেকে টিকা নিয়ে কাতারে আসবেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে।

এ ছাড়া যারা করোনা টিকা নেননি বা করোনায় কখনো আক্রান্তও হননি, তাদের বেলায় কাতারে আসার আগে ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে এবং তাদের পাঁচ দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে এবং শেষের দিন র‍্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে। এদিকে যারা ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে কাতারে আসবেন, তারা যদি করোনা টিকা না নিয়ে থাকেন, তা হলে কাতারে আসার ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে এবং একদিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে এবং র‍্যাপিড এন্টিজেন টেস্ট করাতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit