মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে হাজির হয়েছিলেন ‘কুইন অব কান’খ্যাত সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।  কানের মঞ্চে উপস্থিতি সবার নজর কেড়ে নিলেন তিনি। এবার ঐশ্বরিয়া বেছে নিলেন একেবারে ভিন্নধর্মী সাদা টাক্সেডো লুক। স্টাইলিশ সেই পোশাকের সঙ্গে পালকের বোয়া আর নতুন হেয়ারস্টাইল মিলিয়ে রেড কার্পেটে উপস্থিতি হয়ে উঠল এক অনন্যা অপরূপী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার এই লুক ইতোমধ্যেই ফ্যাশন দুনিয়ায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় ওঠে। আবারও কানের উৎসব মঞ্চে উপস্থিতি প্রমাণ করলেন তিনি এখনো কেন সেরা। 

সাবেক এ বিশ্বসুন্দরীর পালকের বোয়া কাস্টম পোশাকটি তৈরি করেছেন চীনা ডিজাইনার চেনি চ্যান। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ভারতীয় সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই ও তার দল। গহনায় ছিল যুক্তরাজ্যের হাসানজাদেহ জুয়েলারি। সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজাইনার চেনি চ্যান বলেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের ওপর সাদা রঙ সবসময়ই দারুণ লাগে। তার ‘তাল’, ‘মহব্বতে’ ও ‘দেবদাস’-এর আইকনিক লুকগুলো থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি।

ঐশ্বরিয়া রাই বচ্চন ভারি গহনা ব্যবহার করেননি। তিনি বেছে নিয়েছেন সাদা পিপ-টো পাম্পস ও ডায়মন্ড রিং। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বারগান্ডি রঙের খোলা চুল। সফট ব্লোআউট ওয়েভে সাজানো সেই হেয়ারস্টাইলকে অনেকেই বলছেন তার সাম্প্রতিক সময়ের সেরা লুকগুলোর একটি। আর অভিনেত্রীর মেকআপে ছিল গাঢ় প্লাম লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো, হাইলাইটার ও সফট ব্রোঞ্জারের নিখুঁত ব্যবহার।

সব মিলিয়ে কান উৎসবের শেষ দিনে ঐশ্বরিয়া যেন আবারও নিজের ফ্যাশন সাম্রাজ্যের শক্ত অবস্থান জানিয়ে দিলেন। এ ছাড়া বিশেষ টাক্সেডোতে ছিল ঝলমলে সিকুইন, ক্রিস্টাল-খচিত বোতাম এবং স্তরযুক্ত নচ ল্যাপেল। জ্যাকেটের প্যাডেড শোল্ডার, ফুল স্লিভ এবং কাফে লেস ট্রিম পুরো লুকে যোগ করেছে নাটকীয়তা। কোমরে ফিটিং কাট তার ফিগারকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। জ্যাকেটের ভেতরে অভিনেত্রী পরেছিলেন সাদা বুস্টিয়ার, যেখানে ছিল লেস এমব্রয়ডারির কাজ। সঙ্গে ছিল সিলভার সিকুইন-খচিত ফ্লেয়ার প্যান্ট। পুরো লুককে আরও আলাদা করেছে পালক দিয়ে তৈরি টেকসই বোয়া ও ক্যাট-ইয়ার স্টাইলের শাল।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৬,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit