বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ঈদ যাত্রায় টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভতি করা হয়েছে। 

সোমবার ভোর ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী থানার সরাতৈল এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মোঃ সাগর মিয়া (২০) পিতা-সাকিম মিয়া, রবিউল ইসলাম (২৫) পিতা-শহিদুল ইসলাম, উভয় সাং-রাজেন্দ্র বাড়ী, থানা-মান্দা, জেলা-নওগাঁ; ইসমাইল হোসেন (১৯) পিতা-আলতাফ হোসেন, সাং-বাতানপুর, থানা-তানুর, জেলা-রাজশাহী; নজরুল ( ৬০), থানা-শিবগঞ্জ, জেলা -চাপাই  নবাবগঞ্জ; মামুন (৪৫), থানা-সদর, জেলা- চাপাই নবাবগঞ্জ; সারিকুল (২৫) পিতা- সাইদুল, সাং-মালঞ্চী, থানা-নেয়ামতপুর, জেলা-নওগাঁ, খোরশেদ (২৬) পিতা- মৃত সাহেব আলী, সাং- রাজেন্দ্র বাড়ি, থানা-মান্দা, জেলা- নওগাঁ; সমেজ, পিতা- শহিদুল, সাং- ডেমরা, থানা- মান্দা, জেলা- নওগাঁসহ অজ্ঞাতনামা ০৭ জন।

আহত ব্যক্তিরা হলেন- বাবু (৩৫) পিতা-মজিবর, সাং-ডেমরা, থানা- মান্দা, জেলা- নওগাঁ; আব্দুল রহমান (৩৫) পিতা- আব্দুল রহিম, সাং- হোসেনপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁ; নয়ন বিশ্বাস (৩২) পিতা- মৃত মান্নান, জেলা- নাটোর;  তুহিন, পিতা- নজরুল, সাং- দশপাড়া; আলমগীর (৪০) পিতা- সফেদ আলী, সাং-পাকুরিয়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ; সিদ্দিক আলী (৪০) পিতা- ছোরহাব আলী, সাং, পাকুরিয়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ।

জানা যায়, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় হতাহতরা হকার ও দিন মজুরের কাজ করতেন। গতকাল বিকেল ৫টার দিকে তারা ঈদে বাড়ি যাওয়ার জন্য কম ভাড়ায় চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে ফেনী সাইনবোর্ড এলাকা থেকে উঠেন। সারারাত তারা ট্রাকের উপরে আসেন এবং শেষ রাতে সবাই ঘুমিয়ে পড়েন। 

এ সময় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী থানার সরাতৈল এলাকায় সোমবার ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই রডের নিচে পড়ে ১৫ জন নিহত হন এবং আহত হয় অন্তত ৬ জন। 

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২৬/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit