শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ঈদের অগ্রীম শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মির্জা আল-শামীম 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মালিক-শ্রমিক ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলকে আন্তরিক ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রমিক নেতা মো: মির্জা আল-শামীম। মির্জা আল-শামীম একদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বায়িত্বে আছেন। এছাড়াও “বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন” কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আছেন। দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির সাথে থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় সহ তাদের উন্নয়নে সর্বাত্মকভাবে তিনি কাজ করে যাচ্ছেন বলে ঈদ শুভেচ্ছার একান্ত সাক্ষাতকালে এই কথা বলেন তিনি।

এসময়ে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে ঈদ যাত্রা হোক এই কামনায় এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ঈদের আনন্দ ধনী-গরীব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন,”ঈদের পবিত্র দিনে মালিক-শ্রমিক সহ আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি-খুশী করার জন্য মুসলমানগণ স্বামার্থ অনুযায়ী কোরবানীর পশু কোরবানী করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব- অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। ঘরমুখো মানুষ যাতে করে গ্রামের বাড়ীতে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করে পুনরায় যেন নিজ-নিজ কর্মস্থলে ফিরে আসতে পারেন এই কামনায় আবারও সকলকে জানাই ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক।”

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit