বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

হার দিয়ে মৌসুম শেষ করল কলকাতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় দিল্লি। ওপেনিং জুটিতে অভিষেক পোড়েল ও লোকেশ রাহুল মিলে যোগ করেন ৪০ রান। পোড়েল ১৮ বলে ২২ রান করে ফেরেন। এরপর সাহিল পরখের ১৭ বলে ২৪ রানের ইনিংসে এগিয়ে যায় দিল্লি। পাওয়ারপ্লের ৬ ওভারে ৫৩ রান তোলে তারা।

মাঝের ওভারে দায়িত্ব নেন লোকেশ রাহুল। ৩০ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি। অধিনায়ক অক্ষর প্যাটেলও খেলেন দ্রুতগতির ৩৯ রান (২৫ বলে)। শেষদিকে ডেভিড মিলারের ১৯ বলে ২৮ এবং আশুতোষ শর্মার অপরাজিত ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানের পুঁজি পায় দিল্লি। কলকাতার বোলিংয়ে সৌরভ দুবে নেন ২ উইকেট। এছাড়া নারিন, বরুণ ও আনুকুল রয় একটি করে উইকেট পান।

জবাবে ভালো শুরু করে কেকেআর। আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন মিলে ৪৩ রানের ওপেনিং জুটি গড়েন। রাহানে খেলেন ৩৯ বলে ৬৩ রানের ইনিংস। ম্যানিশ পান্ডে ও রভম্যান পাওয়েল কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি।শেষ পর্যন্ত ১৬৩ রানে গুটিয়ে যায় কলকাতা। দিল্লির হয়ে কুলদীপ যাদব ও লুঙ্গি এনগিডি ৩টি করে উইকেট নেন, মিচেল স্টার্ক নেন ২টি। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করল দিল্লি ক্যাপিটালস। আর ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৬,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit