বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

লিওয়াজা আক্তার এর তৃতীয় কাব্যগ্রন্থ “কবির কবিতায় কল্পনা কবি”এখন বই মেলায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

ডেস্কনিউজঃ এবারের বইমেলায় প্রকাশিত হলো লিওয়াজা আক্তার এর তৃতীয় কাব্যগ্রন্থ এবং পঞ্চম প্রকাশিত বই “কবির কবিতায় কল্পনা কবি” । বইটি বেরিয়েছে নওরোজ কিতাবিস্তান থেকে । বইটির ২৮৮,৮৯,৯০ স্টল নাম্বারে পাওয়া যাবে । বইটিতে মোট আশিটি কবিতা লিপিবদ্ধ হয়েছে ।

ভালোবাসার রোমান্টিক কবিতা, প্রেম বিরহের কবিতা, জৈবিক জীবন ও মনের চাওয়া পাওয়া মিশ্রিত কামনার কবিতা এবং ব্যক্তি জীবনের কিছু দুঃখ হতাশার কাব্য এখানে স্থান পেয়েছে ।

লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থসমূহ, গল্পগ্রন্থ “লাল স্বপ্ন নীল স্বপ্ন” বেরিয়েছে ২০১৫ তে । মেলায় বইটি পাওয়া যাচ্ছে নন্দিতা প্রকাশের ৫২৬ নম্বর স্টলে ।

২০১৭ তে কাব্যগ্রন্থ “ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি” ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে, ২০১৮তে বের হয় উপন্যাস “কাজিয়া” নওরোজ সাহিত্য সম্ভার থেকে । আর তার দ্বিতীয় কাব্যগ্রন্থ “লিওরিকা একজন প্রাক্তন” বের হয়েছিল ২০২১ এ নওরোজ কিতাবিস্তান থেকেই।যেটা নওরোজ কিতাবিস্তান এর স্টলে এবারও থাকছে ।

তার সব বইগুলিই অনলাইনের সব চেয়ে বড়ো বইয়ের মার্কেট রকমারি.কমে পাওয়া যাচ্ছে ।

“কবির কবিতায় কল্পনা কবি” কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছেন দু’জন বরেণ্য কবি সাহিত্যিক রেজাউদ্দিন স্টালিন এবং খসরু পারভেজ, সাথে কাগজ২৪ এর সম্পাদক ও প্রকাশক মাহবুব এইচ শাহীন ।

এই বইয়ের অনেক কবিতায়ই ইউটিউবে চলছে । পাঠক মহলেও লিওয়াজা আক্তার এর কবিতাগুলো দারুণ সাড়া ফেলেছে ।

বইটির কভার প্রচ্ছদ করেছেন লেখক নিজেই । ১১২ পৃষ্ঠার বইটির মুদ্রণ মূল্য ২৬৮ টাকা কিন্তু মেলা উপলক্ষ্যে ২৫ পার্সেন্ট ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায় ।

“এই জনমে নয় পরজনমে নয় কবি জনমে” নামে সামনে আরো একটি বইয়ের কাজ তিনি করছেন বলে জানিয়েছেন । লিওয়াজা আক্তার আধুনিক চিন্তা চেতনাকে উপজীব্য করে সাহিত্য চর্চা করছেন। তাঁর সাহিত্য কর্মের জন্যে তিনি সকলের শুভেচ্ছা কামনা করেছেন।

২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ | রাত ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit