শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৭ Time View
স্পোর্টস ডেস্ক : নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছে প্যারাগুয়ে। অতিরিক্ত সময় শেষেও খেলা ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। আর সেখানেই বাজিমাত করে প্যারাগুয়ে।খেলার শুরুটা জার্মানির জন্য মোটেও ভালো ছিল না। প্রথমার্ধের ৪২ মিনিটে জুলিও এনসিসোর দারুণ এক হেডে ১-০ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জার্মানরা। বিরতির আট মিনিট পরই গোল করে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ।

এরপর কর্নার থেকে জার্মানি একটি গোল করেছিল। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষককে ফাউল করায় ‘ভিএআর’ রিভিউয়ের পর গোলটি বাতিল হয়ে যায়। অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে জার্মানির হয়ে প্রথম শটটিই মিস করেন হাভার্টজ। ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপে পেনাল্টিতে হারল জার্মানি।

টুর্নামেন্টের শুরুতে ফিফা র‍্যাঙ্কিংয়ে জার্মানি ছিল ১০ নম্বরে। অন্যদিকে প্যারাগুয়ের অবস্থান ছিল ৪১-এ। তাই এই হারকে বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম বড় অঘটন বলা হচ্ছে। এর আগে ১৯৯৪ সালে জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছিল বুলগেরিয়া। তবে প্যারাগুয়ের এই জয় যেন সেই ইতিহাসকেও ছাপিয়ে গেল।

কিউএনবি/অনিমা/৩০ জুন ২০২৬,/সকাল ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit