শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে ২০২৫ সালের নভেম্বরে এসেছে তাদের প্রথম সন্তান বিহান। বাবা হওয়ার পর জীবনে যে বড় পরিবর্তন এসেছে, তা নিয়ে সম্প্রতি আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন ভিকি।

এক সাক্ষাৎকারে ভিকি জানান, ছেলের প্রথম হাসি, প্রথম ডাক এবং স্ত্রী ক্যাটরিনার মুখের আনন্দ তাঁকে এমন কিছু মুহূর্তের মুখোমুখি করেছে, যখন তাঁর মনে হয়েছে জীবনে আর কিছুই চাওয়ার নেই।
অভিনেতা বলেন, ‘মানুষ নাকি জীবনে কখনও পুরোপুরি সন্তুষ্ট হয় না। কিন্তু গত ১০ মাসে আমি এমন অনেক মুহূর্ত বেঁচেছি, যেখানে মনে হয়েছে এর চেয়ে বেশি আর কিছুই চাই না। স্ত্রীর মুখের জেল্লা আর ছেলের খিলখিল করে হেসে ওঠার মুহূর্তটা যদি ধরে রাখা যেত!’
বাবা হওয়ার পর নিজের আচরণ ও দায়িত্ববোধের দিকেও নতুন করে নজর দিচ্ছেন ভিকি। তাঁর মতে, একটি শিশু জীবনের শুরুর পর্যায়ে বাবা-মায়ের কাছ থেকেই অনেক কিছু শেখে। তাই বিহান যেন তাঁর কাছ থেকে সঠিক শিক্ষা পায়, সে বিষয়টি মাথায় রেখে নিজের আচরণেও পরিবর্তন আনার চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি আম্বানিদের গণেশ চতুর্থী উদযাপনে ভিকি ও ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যায়। সেখানে প্রসব-পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হন ক্যাটরিনা। যদিও বিষয়টি নিয়ে ভিকি ও ক্যাটরিনা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এর আগে ‘বিগ বস’-এর মঞ্চে ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান সালমান খান। তিনি বলেন, মা হওয়ার পর নারীদের ওজন বাড়া স্বাভাবিক এবং এ নিয়ে কাউকে ট্রোল করা উচিত নয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit